মূল অংশে যান

মঙ্গলবার, ৪ কার্তিক ১৪৩৩, ২০ অক্টোবর ২০২৬

বাংলাঘোড়াঅনলাইনে দলিল লেখার সহায়ক
নোটিশ
◆ Banglaghora একটি বেসরকারি অনলাইন সেবা। বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর বা কোনো সরকারি দপ্তরের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই।◆ সাফ কবলা দলিল ও হেবা দলিল এখন অনলাইনে লেখা যাচ্ছে — দলিল, নোটিশ ও প্রুফ PDF ও Word ফাইলে।◆ রেজিস্ট্রির আগে লিখিত দলিল একজন দলিল লেখক বা আইনজীবী দিয়ে যাচাই করে নিন।

অ্যাপের সুবিধাসমূহ

দলিল লেখা

বর্তমানে সাফ কবলা দলিল ও হেবা দলিল লেখা যাচ্ছে

  • ধাপে ধাপে দলিল লেখা

    দাতা, গ্রহীতা, তফসিল, চৌহদ্দি, নকশা ও মূল্য, সাক্ষী — প্রতিটি অংশ আলাদা নামের ধাপে। কোন ধাপ সম্পূর্ণ হয়েছে তা এক নজরে দেখুন।

  • স্বয়ংক্রিয় সংরক্ষণ

    পরের ধাপে গেলেই লেখা নিজে থেকে সংরক্ষিত হয় — ইন্টারনেট বা ব্রাউজার বন্ধ হলেও লেখা হারাবে না।

  • মৌজা খুঁজে তথ্য পূরণ

    মৌজার নাম বা জে.এল নম্বর লিখলে উপজেলা ও জেলা নিজে থেকে বসে যায়; জমির শ্রেণি তালিকা থেকে বেছে নিন।

  • জমি, স্থাপনা ও মূল্যের হিসাব

    দাগভিত্তিক জমির পরিমাণ, স্থাপনার মূল্যসহ মোট মূল্য এবং টাকার অঙ্ক কথায় — সব নিজে থেকে হিসাব হয়।

  • বায়া দলিল ও ঘোষণা

    জমির পূর্ববর্তী মালিকানার ইতিহাস এবং হেবার ঘোষণাপত্রের অংশ দলিলের প্রচলিত ভাষায় সাজানো থাকে।

  • বিজয় লেখা নিজেই ইউনিকোড

    পুরনো বিজয় (SutonnyMJ) লেখা পেস্ট করলে দলিলের ভেতরেই স্বয়ংক্রিয়ভাবে ইউনিকোডে রূপান্তর হয়।

  • সাক্ষী ও শনাক্তকারী

    সাক্ষী ও শনাক্তকারীর তথ্য আলাদা অংশে; পোস্ট অফিসের নাম লিখতেই সাজেশন, জন্ম ও সম্পাদনের তারিখ যাচাই।

  • দলিল লেখক ও মুহুরি ব্যবস্থাপনা

    দোকানের দলিল লেখক ও মুহুরি যোগ করুন, প্রতিটি দলিলে লেখক নির্ধারণ করুন এবং লেখক অনুযায়ী দলিল খুঁজুন।

  • দলিলের তালিকা ও ফিল্টার

    সব দলিল এক তালিকায় — ধরন, লেখক, ডাউনলোড অবস্থা দিয়ে ফিল্টার ও সাজানো; ভুলে মুছলে ফেরত আনার সুযোগ।

ডাউনলোড — PDF ও Word

প্রতিটি দলিল থেকে তিন ধরনের ফাইল, দুই ফরম্যাটেই

ডাউনলোডের ফরম্যাট
ফাইলPDFWord (DOCX)
দলিলরেজিস্ট্রির জন্য সম্পূর্ণ দলিল, স্ট্যাম্প পেপারের মাপে।
নোটিশদলিলের সাথে প্রয়োজনীয় নোটিশ, দলিলের তথ্য থেকে নিজে থেকে তৈরি।
প্রুফপ্রিন্টের আগে মিলিয়ে দেখার জন্য প্রুফ কপি।

PDF-এ প্রতিটি অংশের ফাঁকা জায়গা (স্পেসিং) নিজের মতো ঠিক করে নেওয়া যায়, যাতে স্ট্যাম্প পেপারে প্রিন্ট ঠিকঠাক বসে।

১৭টি দরকারি টুলস

বিজয়-ইউনিকোড, ফারায়েজ, জমির পরিমাপ, রেজিস্ট্রেশন খরচসহ দলিল লেখার সব সহায়ক হিসাব

সব টুলস দেখুন

ঘোষণা

Banglaghora একটি বেসরকারি অনলাইন সেবা। বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর বা কোনো সরকারি দপ্তরের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। রেজিস্ট্রেশন, স্ট্যাম্প শুল্ক ও সরকারি ফি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে পরিশোধ করতে হবে।