মূল অংশে যান

মঙ্গলবার, ৪ কার্তিক ১৪৩৩, ২০ অক্টোবর ২০২৬

বাংলাঘোড়াঅনলাইনে দলিল লেখার সহায়ক
নোটিশ
◆ Banglaghora একটি বেসরকারি অনলাইন সেবা। বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর বা কোনো সরকারি দপ্তরের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই।◆ সাফ কবলা দলিল ও হেবা দলিল এখন অনলাইনে লেখা যাচ্ছে — দলিল, নোটিশ ও প্রুফ PDF ও Word ফাইলে।◆ রেজিস্ট্রির আগে লিখিত দলিল একজন দলিল লেখক বা আইনজীবী দিয়ে যাচাই করে নিন।

অনলাইনে সহজে দলিল লিখুন

সাফ কবলা দলিল ও হেবা দলিল ধাপে ধাপে তথ্য দিয়ে লিখুন; দলিল, নোটিশ ও প্রুফ PDF বা Word ফাইলে নামিয়ে নিন। সাথে বিজয়-ইউনিকোড, ফারায়েজ, জমির পরিমাপসহ ১৭টি টুলস।

অ্যাপের সুবিধাসমূহ

  • ধাপে ধাপে দলিল লেখা

    দাতা, গ্রহীতা, তফসিল, চৌহদ্দি, নকশা ও মূল্য, সাক্ষী — প্রতিটি অংশ আলাদা নামের ধাপে। কোন ধাপ সম্পূর্ণ হয়েছে তা এক নজরে দেখুন।

  • স্বয়ংক্রিয় সংরক্ষণ

    পরের ধাপে গেলেই লেখা নিজে থেকে সংরক্ষিত হয় — ইন্টারনেট বা ব্রাউজার বন্ধ হলেও লেখা হারাবে না।

  • মৌজা খুঁজে তথ্য পূরণ

    মৌজার নাম বা জে.এল নম্বর লিখলে উপজেলা ও জেলা নিজে থেকে বসে যায়; জমির শ্রেণি তালিকা থেকে বেছে নিন।

  • জমি, স্থাপনা ও মূল্যের হিসাব

    দাগভিত্তিক জমির পরিমাণ, স্থাপনার মূল্যসহ মোট মূল্য এবং টাকার অঙ্ক কথায় — সব নিজে থেকে হিসাব হয়।

  • বায়া দলিল ও ঘোষণা

    জমির পূর্ববর্তী মালিকানার ইতিহাস এবং হেবার ঘোষণাপত্রের অংশ দলিলের প্রচলিত ভাষায় সাজানো থাকে।

  • বিজয় লেখা নিজেই ইউনিকোড

    পুরনো বিজয় (SutonnyMJ) লেখা পেস্ট করলে দলিলের ভেতরেই স্বয়ংক্রিয়ভাবে ইউনিকোডে রূপান্তর হয়।

দলিল, নোটিশ ও প্রুফ — PDF ও Word

লেখা শেষে প্রিভিউ দেখে প্রয়োজনীয় ফাইল নামিয়ে প্রিন্ট করুন

ডাউনলোডের ফরম্যাট
ফাইলPDFWord (DOCX)
দলিলরেজিস্ট্রির জন্য সম্পূর্ণ দলিল, স্ট্যাম্প পেপারের মাপে।
নোটিশদলিলের সাথে প্রয়োজনীয় নোটিশ, দলিলের তথ্য থেকে নিজে থেকে তৈরি।
প্রুফপ্রিন্টের আগে মিলিয়ে দেখার জন্য প্রুফ কপি।

PDF-এ প্রতিটি অংশের ফাঁকা জায়গা (স্পেসিং) নিজের মতো ঠিক করে নেওয়া যায়, যাতে স্ট্যাম্প পেপারে প্রিন্ট ঠিকঠাক বসে।

১৭টি দরকারি টুলস

  • বিজয় ⇄ ইউনিকোড কনভার্টার

    বিজয় (SutonnyMJ) লেখা ইউনিকোডে, আর ইউনিকোড লেখা বিজয়ে রূপান্তর করুন।

  • বাংলা টাইপিং

    ইংরেজি অক্ষরে লিখুন, বাংলা হয়ে যাবে — যেমন ami → আমি।

  • বাংলা ⇄ ইংরেজি সংখ্যা

    লেখার ভেতরের সংখ্যা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা করুন।

  • শব্দ ও পৃষ্ঠা গণনা

    বাংলা লেখার শব্দ, অক্ষর, লাইন গুনুন আর কত পৃষ্ঠা লাগবে দেখুন।

  • নামের বানান মিলান

    দুটি নাম (যেমন এনআইডি ও খতিয়ানের) একই কি না দেখুন; কোন অক্ষরে আলাদা তা জানুন।

  • টাকা কথায়

    যেকোনো টাকার অঙ্ক বা সংখ্যা বাংলা কথায় লিখুন — দলিলের মূল্যের জন্য।

  • রেজিস্ট্রেশন খরচ

    দলিলের মূল্য দিলে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, কর ও মোট খরচ দেখুন।

  • জমির পরিমাপ রূপান্তর

    শতাংশ, কাঠা, বিঘা, একর, বর্গফুট সহ সব একক একসাথে দেখুন; দৈর্ঘ্য-প্রস্থ থেকেও হিসাব।

দলিল লেখার প্রক্রিয়া

দলিল লেখার জন্য প্রয়োজনীয় তথ্য

  1. ১. দাতা ও গ্রহীতার নাম, পিতা/স্বামীর নাম ও ঠিকানা
  2. ২. জাতীয় পরিচয়পত্রের নম্বর
  3. ৩. জমির তফসিল — মৌজা, জে.এল নং, খতিয়ান ও দাগ নম্বর
  4. ৪. জমির পরিমাণ ও মূল্য (বিক্রয় বা বিনিময়ের ক্ষেত্রে)
  5. ৫. বায়া দলিল বা পূর্ববর্তী মালিকানার তথ্য
  1. ধাপ ১দলিলের ধরন নির্বাচন
  2. ধাপ ২তথ্য প্রদান
  3. ধাপ ৩প্রিভিউ ও সংশোধন
  4. ধাপ ৪প্রিন্ট / PDF

দলিলের ধরন

এখন লেখা যাচ্ছে সাফ কবলা দলিল ও হেবা দলিল; বাকিগুলো শীঘ্রই আসছে

মোট ২০টি দলিল

ক্রমিকদলিলের নামবিস্তারিত#
১সাফ কবলা দলিল Sale Deed এখন লেখা যাচ্ছে
২হেবা দলিল Gift Deed (Heba) এখন লেখা যাচ্ছে
৩ফ্ল্যাট বিক্রয় কবলা Apartment Sale Deed শীঘ্রই আসছে
৪এওয়াজ বদল দলিল Exchange Deed শীঘ্রই আসছে
৫না-দাবীনামা Relinquishment Deed শীঘ্রই আসছে
৬হেবা-বিল-এওয়াজ Gift for Consideration শীঘ্রই আসছে
৭দানপত্র দলিল Deed of Gift শীঘ্রই আসছে
৮বণ্টননামা দলিল Partition Deed শীঘ্রই আসছে

ঘোষণা

Banglaghora একটি বেসরকারি অনলাইন সেবা। বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর বা কোনো সরকারি দপ্তরের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। রেজিস্ট্রেশন, স্ট্যাম্প শুল্ক ও সরকারি ফি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে পরিশোধ করতে হবে।

সাধারণ জিজ্ঞাসাসমূহ

Banglaghora কি কোনো সরকারি সেবা?

না। Banglaghora একটি বেসরকারি অনলাইন সেবা। বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর বা কোনো সরকারি দপ্তরের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। Banglaghora শুধু দলিলের খসড়া লিখতে সাহায্য করে; দলিল রেজিস্ট্রি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসেই করতে হবে।

এখানে লেখা দলিল কি রেজিস্ট্রি করা যাবে?

Banglaghora প্রচলিত কাঠামো অনুযায়ী দলিলের খসড়া তৈরি করে। রেজিস্ট্রির আগে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক বা আইনজীবী দিয়ে যাচাই করুন এবং নির্ধারিত ফি ও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করুন।

কোন কোন দলিল লেখা যায়?

বর্তমানে সাফ কবলা দলিল ও হেবা দলিল লেখা যাচ্ছে। বণ্টননামা, আমমোক্তারনামা, বায়নানামাসহ আরও ১৮ ধরনের দলিল শীঘ্রই যুক্ত হবে। পুরো তালিকা "দলিলের তালিকা" পাতায় দেখুন।

কোন কোন ফাইল ডাউনলোড করা যায়?

প্রতিটি দলিল থেকে দলিল, নোটিশ ও প্রুফ — তিনটিই PDF এবং Word (DOCX) দুই ফরম্যাটে নামানো যায়। Word ফাইলে প্রয়োজনমতো শেষ মুহূর্তের সংশোধনও করা যায়।

মোবাইল থেকে ব্যবহার করা যাবে?

হ্যাঁ। কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারের ব্রাউজার থেকে ব্যবহার করা যায়।

আমার তথ্য কি নিরাপদ?

আপনার দলিল ও ব্যক্তিগত তথ্য শুধু আপনার অ্যাকাউন্টে সংরক্ষিত থাকে এবং আপনার অনুমতি ছাড়া কারো সাথে শেয়ার করা হয় না।